দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চারদিনের ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ডের কারণসমূহ
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেছেন
- মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় উপস্থিত ছিলেন কি না এবং সেখানে কোনো প্ররোচনা ছিল কি না তা যাচাই।
- ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতি বা অন্য কোনোভাবে ধাবিত করা হয়েছে কি না।
- পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা এবং অবস্থান শনাক্তসহ তাকে গ্রেপ্তার।
- ঘটনায় অন্য কোনো অজ্ঞাতনামা আসামি জড়িত কি না তা নিশ্চিত হওয়া।
- মামলার প্রকৃত রহস্য উদঘাটন।
মামলার এজাহারে ভুক্তভোগীর বাবার অভিযোগ, এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
সূত্র: মানবজমিন








