বিয়ের ছবি কেন প্রকাশ করেননি? অবশেষে মুখ খুললেন তাপসী

প্রকাশ:

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের বিয়ের খবরটি ২০২৪ সালে প্রকাশ্যে আসে। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের এত সময় পেরিয়ে গেলেও, জনপ্রিয় এই অভিনেত্রী এখন পর্যন্ত তাঁদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি। এতদিন ধরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি নিজের ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। বলিউডের পরিচিত মুখ হয়েও বিয়ের অনুষ্ঠানকে ঘিরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাপসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে তাঁদের বিয়ের আভাস পাওয়া গেলেও তাপসী নিজে কখনো বিয়ের পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি। দুজনের পরিচয় হয়েছিল ব্যাডমিন্টনকে ঘিরে।

বিয়ের বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে মনে করেন তাপসী। তিনি জানান, তারকা হিসেবে জনসমক্ষে বিয়ের ঘোষণা দেওয়া কিংবা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মতো বিষয়গুলো তার কাছে বেশ অদ্ভুত লাগে। তিনি বলেন, ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনকে তিনি সবসময় আলাদা রাখতে পছন্দ করেন। অভিনয় ও কাজই তার পরিচয়ের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। তার মতে, বিয়ের ছবি বা ভিডিওর ডেক সাজিয়ে প্রকাশ করার মানে এই নয় যে তিনি কিছু লুকাচ্ছেন বা এতে বিব্রত বোধ করছেন; বরং ব্যক্তিগত মুহূর্তকে ব্যক্তিগত রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর মানে এই নয় যে আমি সেগুলো লুকাতে চাই, ভয় পাই কিংবা বিব্রত বোধ করি; কিন্তু আমি কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার পথে হাঁটিনি।’। নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী।

তাপসীর এমন সিদ্ধান্তের পেছনে স্বামী ম্যাথিয়াস বোয়ের প্রতি তার দায়বদ্ধতাও কাজ করেছে। ম্যাথিয়াস বিনোদনজগতের মানুষ নন, বরং একজন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তার স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তাপসী চান না যে তার তারকা পরিচয়ের কারণে স্বামী ও তার পরিবারকে কোনো ধরনের অযাচিত জনসাধারণের নজরদারির মুখে পড়তে হোক। তিনি স্পষ্ট করেছেন, দর্শকের আগ্রহ কেবল তার সিনেমা বা অভিনয় নিয়ে থাকাই স্বাভাবিক, কিন্তু সেই আগ্রহের প্রভাব যেন কোনোভাবেই তার ব্যক্তিগত পারিবারিক পরিমণ্ডলে না পড়ে।

উল্লেখ্য, বিয়ের পর থেকেই তাপসী তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেননি। নিজের কাজকে সামনে রাখার নীতিতে তিনি অবিচল। অভিনেত্রী মনে করেন, তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়া কোনো বাধ্যতামূলক দায়িত্ব নয়। ম্যাথিয়াসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক পরিণতির দিকে যাওয়ার পরও তিনি ব্যক্তিগত পরিসর বজায় রেখেছেন এবং ভবিষ্যতে নিজের এই গোপনীয়তার ধারা বজায় রাখতেই আগ্রহী। তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে নিয়ে বরাবরই ছিল গোপনীয়তা।

শেয়ার করুন