লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র: মানবজমিন








