সোমবার ৪৪ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বিশেষ এই দিনে অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন আলোকচিত্রী ও ভক্তরা। তাঁদের শুভেচ্ছার জবাবে হাসিমুখে বাড়ির বাইরে এসে রণবীর তিনটি কেক কাটেন, যা ছিল দিনের অন্যতম আকর্ষণীয় দৃশ্য। ৪৪ বছরে পা দিলেন বলিউডের এই অভিনেতা।
তবে জন্মদিনের সবচেয়ে বড় চমকটি এসেছে স্ত্রী আলিয়া ভাটের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যেখানে ছোট্ট রাহা ও রণবীরের মিষ্টি মুহূর্তগুলো ধরা পড়েছে। একটি ছবিতে রণবীরকে আলিয়ার কোলে বসে থাকতে দেখা যায়, অন্য একটিতে তাঁদের সেলফিতে রণবীরের গালে আলিয়ার লিপস্টিকের দাগ স্পষ্ট। আলিয়া ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি।’ সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও এই নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভক্তদের নজর কাড়ে এবং ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করে। ছবিগুলোতে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয় উচ্ছ্বাস। এক ভক্ত লিখেছেন, ‘আমি আপনার স্বামীর প্রেমে পড়ে গেছি। আরেকজনের মন্তব্য, ‘সবচেয়ে প্রতীক্ষিত পোস্ট। কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়।
পেশাগত জীবনেও রণবীর এখন চরম ব্যস্ত সময় পার করছেন। নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, যেখানে সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। সামনে আছে একাধিক বড় বাজেটের সিনেমা।
এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আবারও আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর; এই সিনেমায় তাঁদের সঙ্গে থাকছেন ভিকি কৌশল। এর বাইরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমেল’-এর পরবর্তী কিস্তি ‘অ্যানিমেল পার্ক’-এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। পাশাপাশি অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিতেও রণবীরকে দেখা যাবে। ২০২৩ সালের ‘অ্যানিমেল’ ছবির পরের কিস্তি এটি।
সূত্র: প্রথম আলো








