ঐতিহাসিক: মরক্কোয় প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজ্জাহরা এল মানসৌরিকে

প্রকাশ:

মরক্কোর ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ফাতিমা এজ্জাহরা এল মানসৌরি। রাজা ষষ্ঠ মোহাম্মদ ঐতিহাসিক এক সিদ্ধান্তে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। আরব বিশ্বের ইতিহাসে কোনো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী তিনি। উল্লেখ্য, এর আগে তিউনিসিয়ার নাজলা বৌদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

রাজপ্রাসাদের বিবৃতি ও প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

মঙ্গলবার রাজপ্রাসাদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বছর বয়সী নগর পরিকল্পনামন্ত্রী ও মারাকেশের মেয়র এল মানসৌরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। নিজের এই নিয়োগের বিষয়ে টেলিভিশনে দেয়া এক ভাষণে এল মানসৌরি একে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, বরং মরক্কোর সকল নারীর জন্যই অত্যন্ত গর্বের বিষয়। অনলাইন বিবিসি এই খবর নিশ্চিত করেছে। গত সপ্তাহের নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর এই নিয়োগটি সম্পন্ন হলো। ওই নির্বাচনে রাজতন্ত্রঘনিষ্ঠ অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৯৭টি আসন নিয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না থাকায় সরকার গঠনের লক্ষ্যে এল মানসৌরিকে জোট গঠনের কাজ শুরু করতে হবে। উল্লেখযোগ্য যে, রাজা ষষ্ঠ মোহাম্মদের বন্ধু ফুয়াদ আলি এল হিম্মা ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠা করেছিলেন। দলটি সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবং ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল বিরোধী অবস্থানে থাকার ইঙ্গিত দিয়েছে। এই নতুন জোট সরকারকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিশাল বিনিয়োগের বাজেট নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেহেতু মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক, তাই নতুন প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নির্বাচনে রাজতন্ত্রঘনিষ্ঠ অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়ে ৩৯৫ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৯৭টি আসন পেয়েছে। এই সরকার গঠনকারী জোটই ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের অর্থ বরাদ্দ নির্ধারণ করবে।

এল মানসৌরির জীবন ও রাজনৈতিক অভিজ্ঞতা

  • ১৯৭৬ সালে মারাকেশে জন্মগ্রহণকারী ফাতিমা এজ্জাহরা এল মানসৌরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রান্সের মঁপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড স্টাডিজে ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।
  • ২০০৯ সালে তিনি প্রথমবারের মতো মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনের মাধ্যমে তিনি পুনরায় পৌর পরিষদের নেতৃত্বে ফিরে আসেন।
  • জাতীয় রাজনীতিতে তিনি ধারাবাহিকভাবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে সংসদীয় অভিজ্ঞতা অর্জন করেছেন।
  • ২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারে যোগ দিয়ে তিনি জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
  • মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা সংস্কার এবং আল হাউজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সফলভাবে পরিচালনা করেছেন।
শেয়ার করুন