ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাতার যখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার পাশাপাশি দোহায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করছিল, ঠিক তখনই ইসরাইল কাতারের ওপর হামলা চালায়।
কাতারের প্রধানমন্ত্রী এই আক্রমণকে অত্যন্ত আপত্তিকর হিসেবে বর্ণনা করে বলেন, যে সময়ে দোহা শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিল, সেই মুহূর্তে ইসরাইলি হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি আরও উল্লেখ করেন, ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে শান্তি আলোচনার মধ্যস্থতাকারীর ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। এই ধরনের আচরণ আন্তর্জাতিক কূটনীতির পরিপন্থী এবং এটি ভবিষ্যতে যেকোনো সংঘাত নিরসনের পথকে আরও কঠিন ও অনিশ্চিত করে তুলতে পারে। শেখ মোহাম্মদ বলেন, এটি এমন একটি নজির তৈরি করছে, যেখানে মধ্যস্থতাকারীকে আক্রমণ করা হচ্ছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো ঘটেনি। কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে।
সূত্র: গালফ বাংলা








