ইরান নিয়ে চলমান সংঘাত ও উত্তেজনার পারদ এখনই থামার কোনো লক্ষণ নেই। বরং খুব শিগগিরই কোনো সমঝোতায় পৌঁছানোর চেয়ে সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সাবেক দুই কূটনীতিক হোসেইন মুসাভিয়ান এবং অ্যালান আইর। তাদের মতে, বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে শান্তিচুক্তি সম্ভব, আবার এটি দীর্ঘস্থায়ী কোনো অচলাবস্থার দিকেও ধাবিত হচ্ছে না।
ইরানের সাবেক কূটনীতিক হোসেইন মুসাভিয়ান উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা এই যুদ্ধের নেপথ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রধান কারণ হিসেবে তুলে ধরলেও তেহরানের নেতারা তাদের এই দাবিকে মোটেও বিশ্বাসযোগ্য বলে মনে করেন না।
পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনায় অতীতে সরাসরি যুক্ত থাকা এই দুই কূটনীতিক ‘দ্য বটম লাইন’-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান উত্তেজনাকর পরিস্থিতির দ্রুত অবসানের কোনো বাস্তবসম্মত সম্ভাবনা বর্তমানে নেই।
সূত্র: দৈনিক আমার দেশ








