বিদেশে উচ্চশিক্ষার তথ্য নিয়ে মেন্টরসের এক্সপো ১০ অক্টোবর

প্রকাশ:

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। বিশ্বের ১০টিরও বেশি দেশে পড়াশোনার সুযোগ ও প্রয়োজনীয় তথ্য জানাতে মেন্টরস স্টাডি অ্যাব্রোড আয়োজন করেছে ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’। আগামী ১০ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, চীন এবং দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষার খুঁটিনাটি তুলে ধরা হবে। শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তির সুযোগ, ভর্তির যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শেয়ার করুন