পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ প্রান্তের প্রত্যন্ত জনপদ পিতালোসা আরিবার প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। প্রথম ভূমিকম্পের কিছু সময় পর দেশটিতে ৬.৬ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। তীব্র এই কম্পনের ফলে রাজধানী পানামা সিটির ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই ঘটনাকে একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামির ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করে। পরবর্তী তিন ঘণ্টার মধ্যে এই সতর্কতা কার্যকর থাকার কথা থাকলেও শুক্রবার বিকালের দিকে তা তুলে নেওয়া হয়। ঘটনার সময় রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করে এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিকালের দিকে বিমানবন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয়। শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরটি আবার চালু হয়।
সূত্র: মানবজমিন








