গুরুগ্রামের বাড়ি থেকে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

প্রকাশ:

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। জানা গেছে, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত ওই বাসভবনে সকাল ৭টা ৪৮ মিনিটে পুলিশের একটি দল প্রবেশ করে। সে সময় ধ্রুব রাঠির মা দরজা খুলে দিলে পুলিশ সদস্যরা ভেতরে যান। অভিযানের আগে শুক্রবার গভীর রাত থেকেই ওই বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গিয়েছিল। এর আগে শুক্রবার গভীর রাতে বাসাটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির ডাকা একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। শনিবার দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন