শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশ:

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনীত করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার (৫ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশক্রমে ববি হাজ্জাজকে হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি জানা যায়।

শেয়ার করুন