বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদনের সুযোগ ১২ নভেম্বর পর্যন্ত

প্রকাশ:

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কারখানা ও দপ্তরে নবম ও দশম গ্রেডের মোট ২৭৪টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এই সুযোগ কাজে লাগাতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।

নিয়োগের ক্ষেত্রে ৯ম গ্রেডভুক্ত পদের বেতন স্কেল ৪৪,০০০-১০৫,৯০০ টাকা। এই গ্রেডে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২টি, নিরাপত্তা কর্মকর্তা পদে ৩টি, হিসাব বা অর্থ কর্মকর্তা পদে ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩ জন নিয়োগ পাবেন। তবে নিরাপত্তা কর্মকর্তা পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৮ বছর এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: — ১।

দশম গ্রেডভুক্ত পদগুলোর বেতন স্কেল ৩২,০০০-৭৭,৩০০ টাকা। এই গ্রেডে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি (সর্বোচ্চ ৩৮ বছর বয়স ও অভিজ্ঞতা আবশ্যক), সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৩ জন নিয়োগ পাবেন।

প্রার্থীদের আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর অথবা স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে। নবম গ্রেডের প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত পদের জন্য শিক্ষাজীবনে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। প্রকৌশল ও রসায়নবিদ পদের জন্য সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) আবশ্যক। দশম গ্রেডের সব পদের জন্য সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে) থাকা বাধ্যতামূলক। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা টেলিটকের পোর্টাল (http://bcic.teletalk.com.bd) ব্যবহার করতে হবে। অনলাইনে ফরম পূরণের পর প্রাপ্ত ইউজার আইডি দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীরা ৯ম গ্রেড থেকে একটি এবং ১০ম গ্রেড থেকে একটি—সর্বোচ্চ দুটি পদে আবেদনের সুযোগ পাবেন। নিয়োগ পাওয়ার পর নির্বাচিত কর্মকর্তাদের পোস্টিংপ্রাপ্ত কর্মস্থলে অন্তত তিন বছর কর্মরত থাকতে হবে।

শেয়ার করুন