জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানায়, অধিকৃত জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো চেষ্টাকে কাতার প্রত্যাখ্যান করে। জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপন দীর্ঘদিনের এক অমীমাংসিত আন্তর্জাতিক বিবাদ। এমন পরিস্থিতিতে শহরে নতুন কোনো বাস্তব পরিস্থিতি চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।
সূত্র: গালফ বাংলা








