মোদি সরকারের পতন চান প্রকাশ রাজ, তবে ভিন্ন পথে

প্রকাশ:

ভারতে নরেন্দ্র মোদি সরকারের পরিবর্তন চেয়েও আলোচিত মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। গত শুক্রবার (১৬ অক্টোবর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তারা বর্তমান সরকারের পতন চান তবে সেটি বাংলাদেশ বা নেপালের পরিস্থিতির মতো কোনো অস্থিতিশীল উপায়ে নয়। তিনি বলেন, ভারত কোনোভাবেই নেপাল বা বাংলাদেশের পথ অনুসরণ করবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভারতের রয়েছে গান্ধী, আম্বেদকর ও ভগত সিংয়ের মতো আদর্শ, শক্তিশালী সংবিধান এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাব।’। দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় এই মন্তব্য করেন তিনি। পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী। মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: তথ্য চেয়ে সৌদিকে চিঠি বাংলাদেশের।

প্রকাশ রাজ জানান, উত্তর প্রদেশের আসন্ন নির্বাচন থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তারা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তাদের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই বর্তমান সরকারের পতন ঘটানো। সম্প্রতি দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন কর্মীরা। সেখানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করা হয়। আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে। দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু গ্লোবাল ভিলেজের ৩১তম আসর। মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনার ইসলাম গ্রহণ।

এই ঘটনার তীব্র সমালোচনা করে প্রকাশ রাজ বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রনেতাদের ধরপাকড় করা সরকারের ভয়ের বহিঃপ্রকাশ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন রেখে বলেন, সরকারের নিজস্ব উদ্যোগ ‘হার ঘর তিরঙ্গা’র কী হলো? তিনি অভিযোগ করেন, একদিকে দেশপ্রেমের কথা বলা হচ্ছে, অন্যদিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীরা গ্রেফতার হচ্ছেন। অথচ বিক্ষোভকারীদের হাতে কোনো অস্ত্র নেই এবং তারা অহিংস পথেই সমাবেশ করছেন। আপনিই তো প্রথম এমন উদ্যোগ শুরু করেছিলেন। বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড। বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ। মাঝ আকাশে হাইজ্যাকের আতঙ্ক, জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার। দেশের সব হাসপাতালে জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই কেনার নির্দেশ।

আন্দোলনে বিদেশি অর্থায়ন ও ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টার যে অভিযোগ কর্তৃপক্ষ তুলেছে, তা নাকচ করে দিয়েছেন প্রকাশ রাজ। তিনি এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিলের আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, শুধু মুখে বললেই হবে না, দাবিগুলো প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। ভারতে ক্রমবর্ধমান তরুণদের এই সরকারবিরোধী আন্দোলন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়।

শেয়ার করুন