আরাগচি |: সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান

প্রকাশ:

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার দীর্ঘদিনের চলমান সংঘাত নিরসনে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অংশ হিসেবে বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠক করেন আরাগচি। সেখানে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন, গত ১২ বছর ধরে চলমান এই উত্তেজনা ও সংকটের কোনো সামরিক সমাধান নেই।

আরাগচি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসন বিভিন্ন আঙ্গিকে এখনও অব্যাহত রয়েছে। বিবৃতিতে তিনি হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকাকে দায়ী করেছেন। পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর চলমান দখলদারত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন