নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ২২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, প্রচারণা চালানোর সময় আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। ভিডিওতে প্রচারণাকারীকে দাবি করতে শোনা যায়, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন।
মাইকিংয়ের মাধ্যমে দল ও মত নির্বিশেষে সাধারণ মানুষকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। সবশেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এই প্রচারণা শেষ করা হয়। অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, চার আসামির মধ্যে দুইজন কিশোর।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই উসকানিমূলক প্রচারণায় আর কেউ জড়িত আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে মন্তব্যকারী যুবক গ্রেপ্তার। জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার। আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর।
প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করে এই ধরনের মাইকিং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং উসকানিমূলক কর্মকাণ্ড রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের সন্ধানেও অভিযান চলমান রয়েছে।
সূত্র: Probash Khabor








