সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। এর ফলে বর্তমানে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না এবং গ্রাহকরা কোনো ধরনের অনলাইন সেবা বা তথ্য পাচ্ছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি নোটিশ দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ওয়েবসাইটটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটগুলোতে ঢোকা সম্ভব হয়নি।
সূত্র: মানবজমিন








