চার দিনের সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সফরকে স্বাগত জানাতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় টোকিওতে অবস্থিত জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জাপানের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সমবেত হয়ে তাকে শুভেচ্ছা জানান। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারেক রহমানের সফরকে ঘিরে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন তারা।
তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাপান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই সমাবেশে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মনি এমদাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর হোসেন মিঠু, সহসভাপতি ড. মাসুম জাকির ও জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার বাবলু এবং জুয়েল পাঠান।
কর্মসূচিতে আরও অংশ নেন জাপান বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, অর্থবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম হেলাল, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহার প্রিন্স চৌধুরী, যুবদল নেতা ইমরান আল ইমু, জাহিদুল ইসলাম তারেক, কাজী এনামুল হক, আশিক প্রধান ও মোল্লা সেলিম আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। মূলত প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই জাপানের এই প্রবাসী নেতারা একত্রিত হয়ে তাকে স্বাগত জানানোর এই উদ্যোগ নেন।
সূত্র: দৈনিক আমার দেশ








