লুটপাট চালিয়ে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:

ফ্যাসিস্ট সরকারের ব্যাপক লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক গ্রাম পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

এর আগে মন্ত্রী কসবা-আখাউড়া এলাকায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে আয়োজিত মোবাইল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। এই মোবাইল হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের সাধারণ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, দাঁতের চিকিৎসা এবং প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদানের পরিকল্পনা নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

শেয়ার করুন