চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে।
গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপান সফরে গিয়েছিলেন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। জাপান সফরকালে সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী।
সূত্র: যুগান্তর








