ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। টানা তৃতীয় দিনের মতো চলা এই কর্মসূচিতে রোববার সকাল সাড়ে ৮টা থেকে মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়। পর্যায়ক্রমে সফিপুর ও রতনপুরসহ আশপাশের কারখানার কর্মীরাও এতে যোগ দেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব বুঝে নিয়েছেন। তারা কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো শিল্পাঞ্চলগুলোতে পুলিশের সাথে সমন্বিতভাবে কাজ করছেন। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।
সূত্র: যুগান্তর








