মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন কৌশল বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব এমন দাবি করেছেন। তার মতে, মধ্যপ্রাচ্য পরিবর্তনের উচ্চাকাঙ্ক্ষা আজ উলটো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে হোসেইন তাইয়েব বলেন, ওয়াশিংটনের বৈশ্বিক প্রভাব বিস্তার এবং মার্কিন জীবনধারা প্রচারের লক্ষ্য এখন খোদ আমেরিকার অভ্যন্তরেই তোপের মুখে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন যুদ্ধ এবং সাধারণ নাগরিকদের ওপর হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের সাম্প্রতিক আন্দোলন দেশটির নীতির প্রতি জনগণের ক্রমবর্ধমান ক্ষোভেরই বহিঃপ্রকাশ। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’।
ইরানের এই কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের পেছনে বিশাল ব্যয়ভার নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেই এখন প্রশ্ন উঠছে। যুদ্ধের প্রতি এই ক্লান্তি এবং জনমতের পরিবর্তন দেশ দুটির বর্তমান সংকটেরই ইঙ্গিত দেয়। তিনি দৃঢ়তার সাথে বলেন, দীর্ঘমেয়াদী মার্কিন লক্ষ্য ব্যর্থতায় পর্যবসিত হওয়ায় এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ও প্রতিফলন দেখা যাচ্ছে। ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে।
সবশেষে তাইয়েব মন্তব্য করেন, অঞ্চলটির বাস্তবতা পরিবর্তনের যে উচ্চাশা ছিল তা প্রত্যাশিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে ওয়াশিংটন ও তেল আবিব এখন নিজেদের দেশের ভেতরকার নতুন সব সংকটের মোকাবিলা করতে বাধ্য হচ্ছে, যার প্রভাব অদূর ভবিষ্যতেই আরও স্পষ্ট হবে বলে তিনি মনে করেন।
সূত্র: যুগান্তর








