আইনমন্ত্রী: হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার

প্রকাশ:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো এবং বর্তমানে ভারতে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবেই মানবতাবিরোধী সব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার বিষয়ে আইনমন্ত্রী জানান, একটি রাজনৈতিক দল হিসেবে তাদের বিষয়ে কোনো আগাম মন্তব্য বা কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না। স্বাধীন তদন্তকারী দল এবং প্রসিকিউশন তাদের কাজের ধারা অনুযায়ী যেভাবে প্রয়োজন মনে করবেন, সেভাবেই পদক্ষেপ নেবেন। শেখ হাসিনার দেশে ফেরার আইনি পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা একটি আইনি প্রক্রিয়া। তিনি যখনই ফিরবেন, তাকে আইনি ব্যবস্থার মাধ্যমেই মোকাবিলা করতে হবে। হাসিনার ফেরা নিয়ে তার ভাষ্য, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন সেটা ওনাদের বিষয়। ’।

আইনমন্ত্রী আরও স্পষ্টভাবে উল্লেখ করেন, বিশেষ আইনে কোনো অপরাধীরই আপিল বিভাগে মামলা ঝুলিয়ে রাখার সুযোগ নেই। এ প্রসঙ্গে তিনি ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে করা সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সেই সংবিধানেই উল্লেখ আছে যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করতে পারবেন না। এটি তাদেরই করা আইন, যা এখনো কার্যকর রয়েছে। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। সে সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭ এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না।

শেয়ার করুন