বাংলাদেশে ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা তুঙ্গে।
বিশেষ করে, সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আইনি পরামর্শকদের পক্ষ থেকে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে আবেদনের পর থেকে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’ নতুন করে সামনে এসেছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। পরে এই আইনের আওতাতেই বাংলাদেশ অনুপ চেটিয়াকে ও ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যার আসামি নুর হোসেনকে হস্তান্তর করে।
বাংলাদেশ সরকার বারবারই ইঙ্গিত দিচ্ছে যে, এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব।
তবে ভারত সরকার এখন পর্যন্ত বিষয়টি কেবল আইনি ও বিচারিক প্রক্রিয়ার ওপর ছেড়ে রাখার কথা বলে আসছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার পুনরায় এই অবস্থানের পুনরাবৃত্তি করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, প্রত্যর্পণ একটি বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া। কোনো ব্যক্তি বিশেষকে হস্তান্তরের বিষয়টি নির্ভর করে অনুরোধকারী দেশের সরবরাহ করা তথ্যের প্রমাণাদি, অপরাধের প্রকৃতি এবং সংশ্লিষ্ট দেশের আইনি কাঠামোর ওপর। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত তাদের দেশের বিদ্যমান আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ও আনুষঙ্গিক শর্তাবলি যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার। রাখা, নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।
উল্লেখ্য যে, পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে ২০১৩ সালের জানুয়ারিতে এই বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০১৬ সালে চুক্তির একটি ধারায় সংশোধনী আনা হয়, যার ফলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ পেশ করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন সংশ্লিষ্ট আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা থাকলেই সেটিকে আইনিভাবে বৈধ অনুরোধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ বর্তমানে এই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পেতে সক্রিয় রয়েছে। মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে। কিন্তু ওই চুক্তিতেই আসলে বলা আছে যে এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কিনা।
ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার কেবল আইনি প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছে। তিনি মনে করেন, শেখ হাসিনার নিজ থেকে দেশে ফেরার ইচ্ছার বিষয়টিও এই পুরো পরিস্থিতির একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে চুক্তির ভেতরেই এমন কিছু শর্ত বা অনুচ্ছেদ রয়েছে যা প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
চুক্তির ৬ নম্বর ধারাটি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে, যেখানে ‘রাজনৈতিক অপরাধ’ সংক্রান্ত ব্যতিক্রমের কথা বলা হয়েছে। এই ধারার আলোকে শেখ হাসিনার সমর্থকদের দাবি, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির হওয়ায় এই চুক্তির আওতায় তাকে ভারতের ফিরিয়ে দেওয়ার সুযোগ সীমিত। কারণ, চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের হয়, তবে সেই প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার আইনি অধিকার সংশ্লিষ্ট রাষ্ট্রের রয়েছে। শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন।
তবে চুক্তির এই অনুচ্ছেদেই কিছু বড় ধরনের ব্যতিক্রম রয়েছে। যেসব অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তার একটি দীর্ঘ তালিকা চুক্তিতে দেওয়া আছে। এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা, অপরাধমূলক নরহত্যা এবং বিস্ফোরণ ঘটানোর মতো কর্মকাণ্ড যা মানুষের জীবনকে বিপন্ন করে। এছাড়া বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্রের অবৈধ দখল, জিম্মি করা, অপহরণ এবং সরকারি বা জনসেবামূলক সম্পত্তির ক্ষতিসাধনের মতো কাজগুলোকে রাজনৈতিক অপরাধের আওতাভুক্ত করা হয়নি।
চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এর শর্তানুযায়ী, অপরাধটি উভয় দেশে অন্তত এক বছর মেয়াদের কারাদণ্ডযোগ্য হতে হবে। এমনকি যদি অপরাধটি রাজস্ব বা কর সংক্রান্ত হয় কিংবা সম্পূর্ণরূপে আর্থিক প্রকৃতির হয়, তবুও তা প্রত্যর্পণের যোগ্য বলে গণ্য হবে। অপরাধের নামকরণে ভিন্নতা থাকলেও যদি উভয় দেশের আইনে তা শাস্তিযোগ্য হয়, তবে সেটিকে প্রত্যর্পণযোগ্য হিসেবেই বিবেচনা করা হবে।
এছাড়া চুক্তির ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া বা উসকানি দেওয়াও প্রত্যর্পণযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। এমনকি অপরাধটি যদি আংশিকভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হয়, তবুও এই চুক্তির প্রয়োগ সম্ভব। এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।
চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট ভিত্তি ও শর্তাবলি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এটি এমন একটি আইনি কাঠামো যা একজন ব্যক্তিকে কোন কোন পরিস্থিতিতে হস্তান্তর করা যাবে না, তার একটি রূপরেখা প্রদান করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবির প্রেক্ষিতে ভারতের সঙ্গে বিদ্যমান এই চুক্তির প্রতিটি ধারা ও উপধারা এখন আইনি বিশ্লেষকদের পর্যবেক্ষণে রয়েছে।
সূত্র: যুগান্তর








