আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের নতুন কোনো ঋণ কর্মসূচিতে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে। কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবি আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। বর্তমানে এই কর্মসূচি নিয়ে দুটি আলাদা ওয়ার্কিং গ্রুপ কাজ করছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে সেই কার্যক্রম সম্পন্ন হবে। আমির খসরু বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।
আইএমএফের শর্ত পরিপালনে দেরি হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন, শর্তের কারণে সরকার কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। বরং আগের সরকার বা ফ্যাসিস্ট আমলের চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে, যা বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে হুট করে বাস্তবায়ন করা কঠিন। তিনি বলেন, রাতারাতি সিদ্ধান্ত নিতে গেলে সাধারণ জনগণ, অর্থনীতি এবং ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে। তাই বাস্তবসম্মত সময় প্রয়োজন। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে অর্থনৈতিক কাঠামো ঢেলে সাজানোর ওপর জোর দিয়ে আমির খসরু বলেন, নতুন অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক বিশ্ব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি আরও জানান, বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো সহযোগী সংস্থাগুলো তাদের কার্যক্রম সমন্বয় করছে। আইএমএফও একইভাবে তাদের কর্মসূচিগুলো নতুন পরিকল্পনার সঙ্গে অ্যালাইন করে নিচ্ছে।
সূত্র: যুগান্তর








