তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের পার্শ্ববর্তী আয়োজনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ সময় এরদোগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’ বা ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার’ বলে সম্বোধন করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, ব্যক্তিগত পর্যায় থেকেও তিনি তারেক রহমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। এরদোগান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে আশ্বস্ত করেছেন যে, তুরস্কের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রয়োজনে যা কিছু করা সম্ভব, তার সবকিছুই তিনি করবেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের জন্য ঠিক কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি অবগত করতে আহ্বান জানিয়েছেন। আপনার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করবো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, তুরস্কের ব্যস্ত কর্মসূচির মধ্যেও এমন দ্বিপক্ষীয় বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং একটি বিস্তৃত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বৈঠকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং যৌথ উদ্যোগে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার সম্ভাবনার বিষয়টি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম।
রোহিঙ্গা সংকটের বিষয়টিও দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রেক্ষাপটে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমঞ্চে আরও জোরালো ভূমিকা রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটের ব্যয়ভার বহনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত অর্থায়ন কাঠামো তৈরির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। দুই দেশের এই কূটনৈতিক ঘনিষ্ঠতা আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: মানবজমিন








