রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভায় দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সাংগঠনিক কমিটির রিপোর্ট পর্যালোচনা এবং ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নসহ সমসাময়িক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








