ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক

প্রকাশ:

ব্যক্তিগত গ্রাহক এবং অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবার ব্যয় প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে নতুন নির্দেশিকা জারি করেছে কাতার সেন্ট্রাল ব্যাংক (কিউসিবি)। দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে প্রণীত ‘গাইড অন ব্যাংক কমিশন অ্যান্ড ফি সিলিংস কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড মাইক্রো-এন্টারপ্রাইজেস’ শিরোনামের এই নীতিমালাটি গ্রাহকের অধিকার সুরক্ষা, আর্থিক অন্তর্ভুক্তির বিস্তার এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে।

নতুন এই নির্দেশিকার আওতায় ব্যাংকগুলো এখন থেকে গ্রাহকদের থেকে বিভিন্ন সেবার বিপরীতে যে ফি ও কমিশন নিতে পারবে, তার একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। বাজার চাহিদা ও সাধারণ গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করে তৈরি এই নীতিমালা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। এই নতুন নিয়মের আওতায় ব্যাংকিং সেবাগুলোকে পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে

সেবা সংক্রান্ত ফি ও কমিশনের বিভাগসমূহ

  • আমানত ও হিসাব: বিভিন্ন প্রকার ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও আমানত সংক্রান্ত সেবার চার্জ নির্ধারণ।
  • ডেবিট ও ক্রেডিট কার্ড: ন্যাপস (NAPS), হিমিয়ান (Himyan) ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য সুনির্দিষ্ট চার্জ।
  • ঋণ সুবিধা: ঋণ মঞ্জুর ও আনুষঙ্গিক প্রক্রিয়াগত ফি।
  • তহবিল স্থানান্তর: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেনের ট্রান্সফার চার্জ।
  • চেক: চেক বই ইস্যু এবং চেক লেনদেন সংক্রান্ত ব্যাংক কমিশন।

কাতার সেন্ট্রাল ব্যাংকের এই যুগোপযোগী পদক্ষেপ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার পথে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকিং খাতে আর্থিক শৃঙ্খলা ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

শেয়ার করুন