রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংকে হারিয়ে ‘এ’ দলের জয়

প্রকাশ:

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে অনায়াসে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হংকংয়ের দেয়া ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।

বৃহস্পতিবার রান তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট হারায়, যিনি ১২ রান করে সাজঘরে ফেরেন। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে বিদায় নিলেও এক প্রান্ত ধরে রাখেন সাইফ। পরবর্তীতে ইয়াসির আলীকে সাথে নিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। ১২ রান করে ইমন ফিরলেও রানচাকা সচল রাখেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকং শুরুতেই বিপর্যয়ে পড়ে ৫২ রানে ৩ উইকেট হারায়। এরপর চতুর্থ উইকেটে অংশুমান রাত ও আইজাজ খান ১২৮ রানের এক জুটিতে দলকে দুই শ পার করান। অংশুমান ৮৬ বলে ৭৭ রান এবং আইজাজ ১০৮ বলে ৬৭ রান করে আউট হন। এই দুজন ছাড়া হংকংয়ের অন্য কোনো ব্যাটার সুবিধা করতে না পারায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে তারা। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ৩৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।

শেয়ার করুন