দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: শুরু হচ্ছে এশিয়া কাপ

প্রকাশ:

কাতারে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাইজিং স্টারস এশিয়া কাপ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী ও সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম।

বাংলাদেশ দলের আগমনে এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, কাতার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করে টাইগাররা মাঠের খেলায় দেশের সুনাম ও মর্যাদা আরও বাড়িয়ে তুলবে। দলের সঙ্গে আসা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, মাঠে এসে খেলা উপভোগ করার পাশাপাশি দলের জন্য শুভকামনা জানানোর অনুরোধ করছি, যাতে আমরা ভালো কিছু উপহার দিতে পারি। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

টুর্নামেন্টের প্রস্তুতির বিষয়ে দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, এই টুর্নামেন্টটি তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার একটি বড় সুযোগ। তিনি বলেন, ভবিষ্যতে যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করার মতো সামর্থ্য রাখেন, তাদেরই মূলত এই টুর্নামেন্টের জন্য বাছাই করা হয়েছে। দলের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গত বছর শিরোপার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল, তাই এবার নতুন উদ্যমে মাঠে নামছে দল।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। ২৬ ও ২৭ নভেম্বর সেমিফাইনালের লড়াই অনুষ্ঠিত হবে এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

শেয়ার করুন