বাবার মতো ক্রিকেট নয়, এমএমএ লড়াইয়ে জিতছেন ওয়াসিম আকরামের ছেলে তৈমুর

প্রকাশ:

ক্রিকেট ইতিহাসে ‘সুলতান অব সুইং’ নামে পরিচিত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। গতি ও সুইংয়ের জাদুতে প্রতিপক্ষের ব্যাটারদের বিভ্রান্ত করাই ছিল তাঁর কাজ। তবে বাবার এই ক্রিকেটীয় পথ অনুসরণ করেননি তাঁর বড় ছেলে তৈমুর আকরাম। ক্রিকেট বল হাতে নেওয়ার পরিবর্তে রিংয়ের ভেতরের লড়াইকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন ৩০ বছর বয়সী এই তরুণ। মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) রিংয়ে একের পর এক জয় তুলে নিচ্ছেন তিনি। ক্রিকেট বলটা হাতে নিয়ে একটু বাঁকিয়ে দিলেই ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম হয়ে যেত। ওয়াসিম আকরামের হাত থেকে বের হওয়া বলের এমনই জাদু দেখেছে ক্রিকেট–বিশ্ব। ছবিটি তোলা হয়েছে তাঁর একটি এমএমএ ম্যাচের পর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের একটি ছবি পোস্ট করে তাঁর সাফল্যের কথা বিশ্বকে জানান ওয়াসিম আকরাম। গত ৮ নভেম্বর পোস্ট করা সেই ছবিতে লড়াইয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। যুক্তরাষ্ট্রের এক স্থানীয় প্রতিযোগীকে হারিয়ে এমএমএ ক্যারিয়ারে টানা চতুর্থ জয় তুলে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে কোনো ম্যাচ হারেননি আকরাম-পুত্র।

ছেলের এই রুদ্ধশ্বাস জয় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম। তিনি জানান, তিন রাউন্ডের সেই ম্যাচটি সাইডলাইনে বসে দেখা একেবারেই সহজ কাজ ছিল না। তবে তৈমুর মাঠে অসাধারণ মনোবল, দৃঢ়তা ও লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ পর্যন্ত পয়েন্টের ব্যবধানে জয় অর্জন করেছেন। আকরাম আরও লিখেন, ছেলের এই পারফরম্যান্সে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি তৈমুরকে সামনে আরও এগিয়ে যাওয়ার এবং নতুন লড়াই চালিয়ে যাওয়ার শুভকামনা জানান। বরং ছেলের লড়াই দেখে গর্বে বুকটা চওড়া হয়েছে তাঁর।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি আসার পর ভক্তদের কাছ থেকেও নানা হাস্যরসের মন্তব্য এসেছে। ক্রিকেটের জনপ্রিয় শব্দ যুক্ত করে অনেকে পরামর্শ দিয়েছেন তৈমুরকে ‘ইনসুইং পাঞ্চ’ কিংবা ‘ইয়র্কার পাঞ্চ’ শেখানোর জন্য, যাতে রিংয়ে প্রতিপক্ষকে আরও সহজে ঘায়েল করা যায়। ক্রিকেটের পরিভাষা এমএমএর রিংয়ে নিয়ে যাওয়ার এমন চেষ্টা অবশ্য প্রশংসার দাবি রাখে। বরং তাঁর নেশা প্রতিপক্ষকে ঘুষি মেরে কুপোকাত করা।

বাবার জনপ্রিয়তার কারণে তৈমুরের ক্রিকেটার হওয়ার সম্ভাবনা নিয়ে অতীতে ভক্তদের প্রত্যাশা থাকলেও বাস্তবে পথটা বদলে যায়। ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী হুমা মুফতি ২০০৯ সালে মারা যান। এই দম্পতির দুই সন্তান তৈমুর ও আকবর। পরবর্তীতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ান নাগরিক শানেইরা থমসনকে বিয়ে করেন ওয়াসিম আকরাম, আর সেই ঘরে তাঁদের কন্যা সন্তান আইলার জন্ম হয়।

তৈমুর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০২৩ সালে ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম নিজেই জানান, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের তেমন প্রচলন বা জনপ্রিয়তা না থাকায় তাঁর ছেলে এমএমএ ফাইটার হওয়ার সিদ্ধান্ত নেন। সন্তানের এই সিদ্ধান্তে তাঁর কোনো আপত্তি ছিল না উল্লেখ করে আকরাম জানিয়েছিলেন, তিনি সন্তানদের নিজের মতো করে জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। ছেলে লড়াইয়ের ময়দান বেছে নেওয়ায় বাবা হিসেবে তিনি সব সময় তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন