সরকারি চিকিৎসকদের অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতির লক্ষ্যে আবেদন প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত আগ্রহী চিকিৎসকেরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এ সুযোগ পাচ্ছেন। এর আগে যারা আবেদন করেছিলেন, তাদেরও নতুন করে আবেদন করতে হবে। আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে। এর আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদেরও পুনরায় আবেদন করতে হবে।
আবেদনকারীদের এইচআরআইএস (HRIS) প্রোফাইলে ব্যক্তিগত এবং চাকরিসংক্রান্ত যাবতীয় তথ্য হালনাগাদ থাকা বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন, চাকরিতে যোগদান, পদোন্নতি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং গবেষণামূলক প্রকাশনার সনদপত্রসমূহ প্রোফাইলে আপলোড করতে হবে। নিয়ম অনুযায়ী, স্নাতকোত্তর ডিগ্রির ধরনভেদে ফিডার পদে পাঁচ, সাত বা আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি বিএমডিসি স্বীকৃত দেশি-বিদেশি মেডিক্যাল জার্নালে কমপক্ষে পাঁচটি গবেষণাপত্র থাকতে হবে। প্রতিটি প্রকাশনার কভার পৃষ্ঠা ও সূচিপত্রও আবেদনের সঙ্গে জমা দেওয়া আবশ্যক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক বা প্রযোজ্য ক্ষেত্রে আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) অবশ্যই সংশ্লিষ্ট এসিআর শাখায় জমা থাকতে হবে এবং এর স্ক্যান কপি অনলাইনে হালনাগাদ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে দুই কপি আবেদনপত্র, ১০ কপি পূর্ণাঙ্গ এইচআরআইএস বায়োডাটা, নিয়োগ ও পদোন্নতির আদেশ, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএমডিসি নিবন্ধন এবং ফিডার পদের অভিজ্ঞতার সনদ। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটি স্বাস্থ্য অধিদপ্তরের গ্রহণ শাখায় এন্ট্রি করিয়ে মহাখালীর নতুন ভবনের এইচআরএম শাখায় (চতুর্থ তলা, কক্ষ নম্বর ৪১৫) জমা দিতে হবে। ২৯ নভেম্বরের পর কোনো আবেদন গৃহীত হবে না। বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে, এইচআরআইএস প্রোফাইলে কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো








