ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’-এর তৃতীয় ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত আগ্রহী বাংলাদেশি নাগরিকরা এই কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সটি আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পরিচালিত হবে।
ভর্তির যোগ্যতা ও শর্তাবলি
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আসন সংখ্যা: প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept.
Baitul mokarram) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।
এছাড়া বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এবং আরবি ভাষা ইনস্টিটিউট থেকেও সরাসরি ফরম সংগ্রহ করা যাবে। পূরণ করা ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। *বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন। মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন।
কোর্স ফি ও ক্লাসের সময়সূচি
- কোর্স ফি: ৫ হাজার টাকা।
- ফি জমার নিয়ম: কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ নম্বর হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে।
- ক্লাসের সময়: সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে।
- ক্লাসের ব্যাপ্তি: পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস হবে, যেখানে প্রতিদিন দুটি করে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাসের স্থায়িত্ব হবে ১ ঘণ্টা।
ক্লাসগুলো বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হবে। কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে। ক্লাসের নির্ধারিত সময় প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন।
- আবেদনে যোগ্যতা।
সূত্র: প্রথম আলো








