কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ নিয়ে আলোচনা

প্রকাশ:

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ‌্য জানি‌য়ে‌ছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল শ্রম সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য কাতারের বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান শ্রম ও জনশক্তি খাতের সহযোগিতাকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। কাতারের বিভিন্ন খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর পাশাপাশি নতুন করে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টি গুরুত্ব পাওয়ায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন