ভারতের প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে চেন্নাইতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রথমবারের মতো অংশ নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল টিভিকে।
ভারতের নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধী ইন্ডিয়া জোট। তবে এই আন্দোলনে দলগুলোর একতা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।