ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের নামে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগে তোপের মুখে পড়া ভারতের নির্বাচন কমিশন এবার বৈধ ভোটারদের ফিরিয়ে আনতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধী ইন্ডিয়া জোট। তবে এই আন্দোলনে দলগুলোর একতা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।