প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা দ্রুত ও সহজ করতে ৪১টি দেশে কার্যক্রম সম্প্রসারণ করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের মোট প্রবাসীর বড় একটি অংশ চট্টগ্রাম বিভাগের। উচ্চ অর্থনৈতিক সক্ষমতা ও যাতায়াত সুবিধার কারণে বিদেশ গমনে এই অঞ্চলটি ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে।