কুড়িগ্রামের চর রাজিবপুরে টিসিবির পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের কার্টুনে তেল না থেকে পানির বোতল পাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজিবপুর সদর ইউনিয়নের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামক দোকানে এই অনাকাঙ্ক্ষিত বিষয়টি ধরা পড়ে।
দোকানের স্বত্বাধিকারী ফারুক জানান, ময়মনসিংহ থেকে আনা টিসিবির পণ্যের চালানটি বুঝে নেওয়ার সময় দুটি কার্টুন খোলা হয়। এর ভেতরে সয়াবিন তেলের বদলে পানির বোতল দেখে সংশ্লিষ্টরা হতবাক হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি ময়মনসিংহের সরবরাহকারী কর্তৃপক্ষকে জানানো হলে, তারা একে ভুলবশত ঘটেছে বলে স্বীকার করেছেন।
সরকারি পণ্য সরবরাহের ক্ষেত্রে এমন অনিয়ম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দৈনিক আমার দেশ








