কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের তথ্যমতে, শুক্রবার বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বেরিয়েছিল অপ্রতিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেদনে যোগ করা তথ্য: শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: মানবজমিন








