জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সরকারি স্থাপনা, সড়ক এবং নদীর বাঁধের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি কেবল গাছ লাগানোই নয়, বরং রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও যথাযথ সংরক্ষণের ওপর জোর দেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: Daily Amar Desh








