ডেঙ্গু পরিস্থিতি: একদিনে ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

প্রকাশ:

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৯৭২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮৪ জন, খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৫৪ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন