বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনের নেওয়া একটি পদক্ষেপ শুক্রবার বেশ আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের সফর নিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে। ওই সময় রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছিল যে, বিশিষ্ট কোনো অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত থাকবে। বিজ্ঞপ্তির শিরোনাম ছিল ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’।
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার প্রস্তুতির জন্যই এই শনিবার অর্থাৎ ২২ আগস্ট ২০২৬ তারিখে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। তবে এই সফর নিয়ে ঢাকা কিংবা নয়াদিল্লি—কোনো পক্ষ থেকেই আগে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
অবশেষে বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। এই দ্রুত পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।
সংবাদ শিরোনাম ও সাম্প্রতিক ঘটনাবলি
- সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
- এস আই/
- হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হলো ইমরান খানকে
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
- ‘বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’
- কোটি টাকায় অণ্ডকোষ বিক্রির প্রলোভন, ইনস্টাগ্রামে রিলসের ফাঁদে কিশোরকে হত্যা
- ইমরান খানকে হাসপাতালে নেয়ার নির্দেশ, চিকিৎসায় মেডিকেল বোর্ড
- গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত
- পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- গাজায় হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর
- মন্ত্রিসভায় আসছে নতুন চার মুখ, রাতেই শপথ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
সূত্র: Probash Khabor








