কর্মসংস্থানের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের

প্রকাশ:

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা ফের আন্দোলনে নেমেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে ৫০ জনেরও বেশি আন্দোলনকারী অবস্থান গ্রহণ করেন। নির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে রাজপথে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল আশ্বাসই দিয়ে আসছে, কিন্তু কোনো কার্যকর সমাধান মিলছে না। প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন বলেন, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর কেবল মৌখিক আশ্বাস নয়, বরং সুনির্দিষ্ট ফলাফল দেখতে চান তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০।

এর আগে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু হয়েছিল। সেই সময় সমাজসেবা অধিদপ্তরের দিকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। পরে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাবের সামনেই বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে তাঁরা আন্দোলন করে আসছেন। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটানা ২৫ দিন অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তাঁরা। পরবর্তীতে বিভিন্ন সময় মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিজেদের দাবি জানিয়ে আসছেন এসব গ্র্যাজুয়েটরা। কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে।

শেয়ার করুন