নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের পর্যটক ও বাসিন্দারাও অন্তর্ভুক্ত।
নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে তলিয়ে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, চীনে গত বুধবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে বলে রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি তথ্য জানিয়েছে।
সূত্র: মানবজমিন








