বিশেষ অভিযানের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বড় কোনো বিশেষ অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সরকার এ নিয়ে কোনো চ্যালেঞ্জ বোধ করছে না।

অপরাধী গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের বাধার সম্মুখীন হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অভিযানকালে মাঝেমধ্যে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটছে। যারা অপরাধীদের পালাতে বা গ্রেপ্তার এড়াতে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। গ্রেপ্তার অভিযানে কেউ আসামিকে সহযোগিতা করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’। এরপরও অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’।

দেশের আটটি বিভাগীয় সদরে আধুনিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে অপরাধ তদন্তের সক্ষমতা বাড়বে। ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে অনলাইন জালিয়াতি, মাদক ও অস্ত্র ব্যবসা এবং জঙ্গি কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ সহজ হবে। এর ফলে বিচারপ্রক্রিয়া দ্রুততর হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের হয়রানিও কমে আসবে।

এরই মধ্যে পুলিশের একটি বিশেষায়িত সাইবার ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে এই ইউনিটের কার্যক্রম চলছে। নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি সিআইডির তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে ডিজিটাল আলামত পরীক্ষার ক্ষেত্রে সমন্বয় বজায় রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এ ছাড়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন ও কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

শেয়ার করুন