স্থানীয় কৃষি খাতের সুরক্ষা ও আমদানি বাণিজ্যে ভারসাম্য আনার লক্ষ্যে নির্বাচিত কিছু খাদ্য ও কৃষিপণ্যের শুল্ক হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কাতার। দেশটির আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি ২০২৬ সালের ৪৫ নম্বর আমিরি ডিক্রি জারির মাধ্যমে এই নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় এই ডিক্রি প্রকাশিত হয়। কাতারের সংবিধান, ২০০২ সালের ৪০ নম্বর আইন ও সংশোধিত কাস্টমস আইন এবং বিদ্যমান শুল্ক সংক্রান্ত নীতিমালা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুরগির মাংসের শুল্ক বৃদ্ধি
ডিক্রির প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, তাজা ও হিমায়িত মুরগির মাংস আমদানিতে শুল্ক বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর আওতায় আস্ত মুরগি, মুরগির বুকের মাংস, উরু এবং ডানা অন্তর্ভুক্ত রয়েছে। পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে।
নির্দিষ্ট কৃষিপণ্যের মৌসুমি শুল্ক হার
ডিক্রির দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, ফসলের ভরা মৌসুমে নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক কার্যকর হওয়ার সময়কাল পণ্যভেদে নির্ধারিত হয়েছে
- টমেটো: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত।
- বেগুন: জানুয়ারি থেকে এপ্রিল এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।
- করলা বা জুকিনি: জানুয়ারি থেকে এপ্রিল এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত।
ডিক্রির তৃতীয় অনুচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। অফিসিয়াল গেজেটে প্রকাশের ৬০ দিন পার হলে এই নতুন শুল্ক নীতি কার্যকর হবে। সেই হিসেবে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পর থেকে ৬০ দিনের নির্ধারিত সময়সীমা শেষে এটি কার্যকর হবে। সমন্বিত কাস্টমস শুল্ক নীতির নিয়মিত হালনাগাদ প্রক্রিয়ার অংশ হিসেবেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দেশীয় কৃষিপণ্যের বাজার সুরক্ষা করা। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ বাংলা








