রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলে চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: মানবজমিন








