ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
রিটকারী আইনজীবী জানান, নির্বাচনী হলফনামা জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট আবেদনটি করেছেন। হলফনামায় অসত্য তথ্য প্রদানের মাধ্যমে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। আদালতের মাধ্যমে এ বিষয়ে দ্রুত আইনি সুরাহা প্রত্যাশা করছেন আবেদনকারী।
রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট আবেদনের ফলে নির্বাচনী হলফনামার স্বচ্ছতা ও আইনি বৈধতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: যুগান্তর








