শাহজালাল বিমানবন্দরে সোনা ও বিমানের কর্মী আটক

প্রকাশ:

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি ওজনের নয়টি সোনার বারসহ ওবায়দুর রহমান নামের বাংলাদেশ বিমানের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট তার শরীরে তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করে। জব্দ করা সোনার বাজারমূল্য দুই কোটি টাকারও বেশি।

কাস্টমস সূত্রে জানা গেছে, ওবায়দুরের শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়। ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানিয়েছেন, আটক ওবায়দুরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমান সংস্থার এক যাত্রীকেও আটক করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন