পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। কয়েকদিন শান্ত থাকার পর মঙ্গলবার সকাল থেকে এলাকাটিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। এদিন সকালে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। এক পর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, ওই নির্দিষ্ট কারখানার বাইরে অন্য কোথাও সমস্যা নেই এবং শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অন্যদিকে, আশুলিয়ার খেজুর বাগান এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে ঢুকেও বের হয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে প্রতিবাদ জানান। উত্তপ্ত পরিস্থিতির কারণে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ঢুকলেও পরবর্তীতে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। অপরদিকে একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন।
সূত্র: মানবজমিন








